
(৬ মাস আগে) ২৪ মার্চ ২০২৬, মঙ্গলবার, ১১:৪৮ পূর্বাহ্ন
ঈদ উদযাপন শেষে সীমিত পরিসরে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবীরা। সড়কপথে নির্বিঘ্নে ঢাকায় ফিরলেও ভিন্ন চিত্র রেলপথে। ভোর থেকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ট্রেনগুলোতে দুই থেকে তিন ঘন্টা পর্যন্ত শিডিউল বিপর্যয়ের অভিযোগ যাত্রীদের। কারিগরি ত্রুটির কথা জানিয়ে সমস্যার সমাধান হয়েছে বলে নিশ্চিত করেন রেল কর্তৃপক্ষ। আরো জানাচ্ছেন মিফতাহ গালিব।
ঈদের তৃতীয় দিন ঈদ ছুটি কাটিয়ে কর্মজীবীরা ফিরতে শুরু করেছে যান্ত্রিক নগরী ঢাকায়।
পরিবার নিয়ে সড়ক পথে নির্বিঘ্নে ফেরার কথা জানান যাত্রীরা।
তবে কারিগরি ক্রুটির কারণে দীর্ঘ শিডিউল বিপর্যয় রেলপথে।
এ বিষয়ে গনমাধ্যমের মুখোমুখি হয়ে কারণ ব্যাখ্যা করেন সংশ্লিষ্ট রেল কর্মকর্তা।
এদিকে ঈদের তৃতীয় দিনেও পরিবার নিয়ে নাড়ির টানে বাড়ি ফিরছেন অনেকে।
সীমিত পরিসরে ফিরলেও মঙ্গলবার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষ হলে রাজধানীতে কর্মচাঞ্চল্য ফিরে আসবে বলে মনে করেন নগরবাসী।