banglahour

ময়মনসিংহ জেলা পরিষদের দায়িত্ব নিলেন প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স

সারাদেশ | কাজী মোহাম্মদ মোস্তফা। ময়মনসিংহ প্রতিনিধি।

(৭ মাস আগে) ২৪ মার্চ ২০২৬, মঙ্গলবার, ৪:৫৩ অপরাহ্ন

ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহন করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। 
আজ(মঙ্গলবার) সকালে জেলা পরিষদে উপস্থিত হলে তাকে স্বাগত জানান পরিষদের উর্ধ্বতন কর্মকর্তারা। 
দায়িত্ব গ্রহন করে জেলা পরিষদ প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স পরিষদের কার্যক্রম স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে পরিচালনা এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এসময় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন, ময়মনসিংহ-৪ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ, ময়মনসিংহ-৮ আসনের সংসদ লুৎফুল্লাহেল মাজেদসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল