banglahour

ভৈরবে ট্রেনে কাটা পড়ে ২ যুবকের মৃত্যু, একজনের পরিচয় অজ্ঞাত

সারাদেশ | এম এ হালিম, ভৈরব প্রতিনিধি।

(৭ মাস আগে) ২৪ মার্চ ২০২৬, মঙ্গলবার, ৪:৫৭ অপরাহ্ন

কিশোরগঞ্জের ভৈরবে পৃথক ঘটনায় ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে একজনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করেছে।

অপরজনের পরিচয় এখনো শনাক্ত হয়নি।
ভৈরব রেলওয়ে থানার এসআই আফজাল হোসেন জানান, মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর ১২টার দিকে ভৈরবের ২৯ নম্বর ব্রিজের কাছে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতনামা (প্রায় ৩৫) এক ব্যক্তি নিহত হন। তার পরনে ছিল পুরনো জিন্স প্যান্ট ও লাল রঙের গেঞ্জি।
এর আগে, সোমবার (২৩ মার্চ) রাত ৯টার দিকে ভৈরব আউটার সিগন্যালের পশ্চিম পাশে আখাউড়াগামী তিতাস ট্রেনের নিচে কাটা পড়ে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার বাউতি গ্রামের তুরাব আলীর ছেলে আইনুল হক (৪৫) ঘটনাস্থলেই নিহত হন।


পুলিশ জানায়, নিহত আইনুল হকের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্তে কিশোরগঞ্জ থেকে পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) টিম রওনা হয়েছে।
এ ঘটনায় ভৈরব রেলওয়ে থানায় পৃথক দুটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল