banglahour

জামালপুরে জাতীয় নাগরিক পার্টির ঈদ পুণর্মিলনী

সারাদেশ | আলী আকবর। জামালপুর প্রতিনিধি।

(৭ মাস আগে) ২৪ মার্চ ২০২৬, মঙ্গলবার, ৫:০২ অপরাহ্ন

পবিত্র ঈদুল ফিতরের আনন্দকে আরও আনন্দময় করতে এবং সাংগঠনিক ভিত্তিকে শক্তিশালী করতে জামালপুর সদর উপজেলা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পুণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

দুপুরে জামালপুর শহরের স্থানীয় একটি রেস্টুরেন্টের হল রুমে জাতীয় নাগরিক পার্টির সদর উপজেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করেন। 


এনসিপির সদর উপজেলা শাখার সভাপতি আরাফাত হোসেন শাকিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান।


অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি কেন্দ্রীয় কমিটির সদস্য মশিউর রহমান শুভ, জামালপুর জেলা জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তার, এবি পার্টির জেলা আহ্বায়ক এডভোকেট ছানোয়ার হোসেন, এনসিপির জেলা যুগ্ন আহ্বায়ক এডভোকেট আবু সাঈদ মোঃ শামীম, সদর উপজেলা এনসিপির যুগ্ন সমন্বয়কারী সাখাওয়াত হোসেন জনিসহ আরও অনেকে।


সহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলার  বিভিন্ন নেতা কর্মিরা উপস্থিত ছিলেন। 
বক্তারা ইনসাফের বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সব সময় কাজ করার কথা জানান।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল