banglahour

হাওরে শিলাবৃষ্টি, বোরো ধানের ক্ষতির আশঙ্কায় উদ্বিগ্ন কৃষকরা

সারাদেশ | মো ফরিদ রায়হান। হাওরাঞ্চল (কিশোরগঞ্জ) প্রতিনিধি।

(৭ মাস আগে) ২৫ মার্চ ২০২৬, বুধবার, ২:৫১ অপরাহ্ন


কিশোরগঞ্জ হাওরাঞ্চলে প্রচন্ড শিলা বৃষ্টিতে হাওরে বোরো ধানের ব্যাপক ক্ষতির আশষ্কা করছে কৃষকরা। উদ্বিগ্ন অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইনের কয়েক হাজার কৃষক।

আজ মঙ্গলবার (২৪মার্চ) রাত ৮টার দিকে হাওর বেষ্টিত অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন উপজেলার বিভিন্ন ইউনিয়ন বৃষ্টি ও প্রচন্ড শিলা বৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জের কৃষি নির্ভর অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন উপজেলার বিভিন্ন ইউনিয়নে মঙ্গলবার রাতে প্রায় ১৫ মিনিটের বেশি সময় ধরে ব্যাপক বৃষ্টি ও শিলা বৃষ্টি হয়েছে। ফলে, চলতি বোরো মৌসুমে ধানের ক্ষতির আশঙ্কা করছে কৃষকরা।

হাওরে এখন বোরো ধানের গাছে থোড় (ধানের শীষ) বের হওয়া সময়। এই সময়ে শিলা বৃষ্টি আঘাত করলে ধানের গাছ ভেঙে পড়া ও শীষ থেঁতলে গিয়ে ধানের উৎপাদন বাঁধাগ্রস্ত হবে।

অষ্টগ্রাম উপজেলার আদমপুর ইউনিয়নের কৃষক সাদ্দাম হোসেন (৩৮) বলেন, এবার ভালো ফলনের আশা করছি, এখন এই শিলাবৃষ্টি আমাদের স্বপ্ন চুরমার করে দিচ্ছে। সকালে হাওরে না গিয়ে জমির ক্ষতির পরিমাণ জানতে পারব না।


এ বিষয়ে মিঠামইন উপজেলা কৃষিবিদ মো. ওবায়দুল ইসলাম খান অপু বলেন, মিঠামইনের তিনটি ইউনিয়নে শিলাবৃষ্টির খবর পেয়েছি। তবে, সকালে জমিতে না গিয়ে ক্ষয়ক্ষতির পরিমান বলা সম্ভব হবে  না। জমিতে শিলাবৃষ্টির আঘাত করলে ধানের উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল