banglahour

ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ: জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী, অর্থনৈতিক স্থিতিশীলতায় গুরুত্ব

জাতীয় | ডেস্ক রিপোর্ট।

(৫ মাস আগে) ২৫ মার্চ ২০২৬, বুধবার, ৩:১৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৩:২০ অপরাহ্ন

ক্ষমতায় আসার দেড় সপ্তাহের মাথায় ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ নতুন সরকারের সামনে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করেছে। উদ্ভূত পরিস্থিতিতে এর সম্ভাব্য প্রভাব মোকাবিলায় করণীয় নির্ধারণে বুধবার সকালে জরুরি বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে মন্ত্রিসভার সদস্যরা অংশ নেন। এতে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ অন্যান্য মন্ত্রীরা উপস্থিত ছিলেন।


বৈঠকে বৈশ্বিক এই সংঘাতের ফলে দেশের অর্থনীতি, জ্বালানি সরবরাহ, আমদানি-রপ্তানি এবং বৈদেশিক মুদ্রার ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় কৌশল নির্ধারণ এবং পরিস্থিতি মোকাবিলায় তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল