banglahour

রাজবাড়ীর কালুখালীতে আজ ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস পালিত

সারাদেশ | ইমরান খান, রাজবাড়ী প্রতিনিধি।

(৭ মাস আগে) ২৫ মার্চ ২০২৬, বুধবার, ৩:২৩ অপরাহ্ন

রাজবাড়ীর কালুখালীতে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ জাতীয় ‘গণহত্যা দিবস’ পালিত হয়েছে।

আজ বুধবার (২৫ মার্চ) সকাল ১০টায় দিবসটি উপলক্ষে 
কালুখালী রেলওয়ে স্টেশন সংলগ্ন বধ্যভূমিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাহ উদ্দিন। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ্, কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোশারফ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী শফিকুল ইসলাম অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগণ ও উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।

পরে ‘গণহত্যা দিবসে’ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়াও গণহত্যা দিবস উপলক্ষে গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনার আয়োজন করে উপজেলা প্রশাসন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাহ উদ্দিন। বক্তব্য বলেন

১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংস "অপারেশন সার্চলাইট"-এর শিকার শহীদদের স্মরণে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এই কালরাত্রিতে নিরস্ত্র বাঙালিদের ওপর পরিকল্পিত গণহত্যার নৃশংসতা তুলে ধরে, সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে একটি উন্নত ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার শপথ নেওয়া উচিত বলে মনে করেন।
এই কালো রাত্রে যারা প্রাণ হারিয়েছেন, তাদের আত্মত্যাগ আমাদের স্বাধীনতার ভিত্তিকে মজবুত করেছে। আসুন, আমরা দলমত নির্বিশেষে মুক্তিযুদ্ধের চেতনায় একটি অসাম্প্রদায়িক ও উন্নত বাংলাদেশ গড়ি।" 

সভায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ্, কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোশারফ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী শফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আতাহার আলী প্রমুখ বক্তব্য রাখেন।


আলোচনা সভায় বক্তারা, নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস ও শহীদের আত্মত্যাগের কাহিনী তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল