banglahour

রাঙ্গামাটিতে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত

সারাদেশ | মিল্টন বাহাদুর, রাঙ্গামাটি প্রতিনিধি।

(৭ মাস আগে) ২৫ মার্চ ২০২৬, বুধবার, ৩:২৮ অপরাহ্ন


২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ মার্চ) সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই আলোচনা সভায় রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।


সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, অতিরিক্ত জেলা প্রশাসক (স্থানীয় সরকার) ও উপপরিচালক মোহাম্মদ মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিন, সিভিল সার্জন নুয়েন খীসা, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ মামুন, জেলা জামায়াতের সেক্রেটারি মনজুরুল হক, রাঙ্গামাটি প্রেসক্লাব ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনতোষ মল্লিক দৈনিক গিরিদর্পণ সম্পাদক নন্দন দেবনাথ সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।


সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর বর্বরোচিত গণহত্যা চালায়। এই দিনটি জাতির ইতিহাসে এক শোকাবহ অধ্যায় হিসেবে চিহ্নিত। বক্তারা নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানানো এবং গণহত্যার স্মৃতি সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা আরো বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল