banglahour

ভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা মতো জ্বালানী তেল মিলছেনা

সারাদেশ | এম এ হালিম, ভৈরব প্রতিনিধি।

(২ মাস আগে) ২৫ মার্চ ২০২৬, বুধবার, ১০:৪৪ অপরাহ্ন


ভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা মতো ডিজেল, অকটেন ও পেট্রোল পাচ্ছেনা বলে মোটর বাইক ও বাস চালকরা  দূর্ভোগে পড়েছে। জ্বালানী সংকট দূর করে স্বাভাবিক পর্যায়ে আনার জন্য দাবী জানান পেট্রোল পাম্প মালিক ও যানবাহন চালকরা। তবে স্থানীয় প্রশাসন  জানান জ্বালানী সংকট নেই এবং গত বছরের তুলনায় পাম্প মালিকরা চলতি বছর ৩০% বেশি সরবরাহ পাচ্ছেন। তাছাড়া অনেক বাইকাররা একাধিকবার পাম্প গুলো থেকে অতিরিক্ত জ্বালানী সরবরাহ করে কৃত্রিম সংকট সৃষ্টি করছেন ।


সকাল থেকে বাইকার ও যানবাহনের চালকরা জ্বালানী সরবরাহের জন্য পাম্প গুলোতে লাইনে দাড়িয়ে জ্বালানী সরবরাহ করতে দেখা যায় । তবে পাম্প গুলোতে গিয়ে তাদের চাহিদা মতো পেট্রোর,অকটেন ও ডিজেল সরবরাহ পাচ্ছেনা না বলে অভিযোগ করছেন।একটি পাম্প থেকে আরেক পাম্প এভাবে বভিন্ন পাম্পে গিয়ে ও তাদের মচাহিদা মতো জ্বালানী পাচ্ছেননা । তবে পাম্প মালিকরা বলছেন আগে চাহিদা মতো ডিপোগুলো থেকে পেট্রোল,আকটেন ও ডিজেল সরবরাহ পেতেন । কিন্ত ঈদের বশে কয়েক দিন আগে থেকে তারা গ্রাহকদের চাহিদা মতো জ্বালানী সরবরাহ পাচ্ছেননা। রেশনিং পদ্বতিতে তাদেরকে জ্বালানী সরবরাহ দেয়া হচ্ছে । যার ফলে তারা ভোক্তাদের  চাহিদা মতো জ্বালানী সরবরাহ দিতে পারছেনা । তাই পর্যাপ্ত জ্বালানী সরবরাহ করার জন্য সরকারের কাছে দাবী জানান পাম্প মালিকরা ।
 

এ বিষয়ে  বাইকার এনজিও  কর্মী  নুরে আলম জানান,তিনি নরসিংদীর বিভিন্ন পাম্পে গিয়ে ও পেট্রোল ও অকটেন পাননি। বাধ্য হয়ে ভৈরবে পেট্রোল পাম্পে এসেছেন। এখানে এসেও চাহিদা মতো জ্বালানী তেল পাচ্ছেননা ।


এ বিষয়ে বাস চালক ফারুক মিয়া জানান বিভিন্ন পাম্পে গিয়ে ও চাহিদা মতো ডিজেল পাচ্ছেননা। ফলে বাস চালাতে সমস্যা তৈরী হচ্ছে।দ্রুত এ সমস্যার সমাধান চান।


এ বিষয়ে বাইকার  হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালসের বিক্রয় প্রতিনিধি নাইম মিয়া সহ একাধিক বাইকাররা জানান,বিভিন্ন পাম্পে গিয়ে ও চাহিদা মতো জ্বালানী সরবরাহ পাচ্ছেননা । ফলে তাদের স্বাভাবিক কাজ কর্মে সমস্যা হচ্ছে। 

এ বিষয়ে ভাই ভাই  পেট্রোল পাম্প মালিক মন্নান মিয়া ও মিন্টু ফিলিং ষ্টেশনের ম্যানেজার জিসান আহমেদ জানান,আগে চাহিদা মতো জ্বালানী সরবরাহ পেতেন । কিন্ত ঈদের আগে থেকে চাহিদা মতো জ্বালানী সরবরাহ পাচ্ছেননা । কোটা করে রেশনিং পদ্বতিতে জ্বালানী পাচ্ছেন । যার ফলে ভোক্তাদের চাহিদা অনুযায়ী জ্বালানী সরবরাহ দিতে না পারায় পাম্পে বিশৃ্খংলা সৃষ্টি হওয়ায় প্রশাসনের উপস্থিতিতে জ্বালানী সরবরাহ দিচ্ছেন ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল