
(২ মাস আগে) ২৬ মার্চ ২০২৬, বৃহস্পতিবার, ৪:৩৯ অপরাহ্ন
ইমরান খান রাজবাড়ী প্রতি নিধি :
কুষ্টিয়ার কুমারখালি থেকে ছেরে আসা সৌহার্দ্য পরিবহনের, রাজবাড়ীর দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে যাওয়া সৌহার্দ্য পরিবহনের বাসটি ৭ ঘণ্টার চেষ্টায় উদ্ধার করা হয়েছে। এ পযন্ত ২৩জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বাসটি নদীতে উলটে গেলে তাৎক্ষণিকভাবে স্থানীয়দের সহায়তায় বেশ কয়েকজন বের হয়ে আসতে পারে। আর বাকি যাত্রীরা নদীতে তলিয়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী জাহাজ হামজা, ফায়ার সার্ভিস, পুলিশ, কোস্ট গার্ড ও সেনাবাহিনী। শুরু করে উদ্ধারকাজ। দীর্ঘ ৭ ঘণ্টার চেষ্টায় উদ্ধার হওয়া বাসটি থেকে এখন পর্যন্ত ২৩ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। যার মধ্যে নারী ১৬ জন, পুরুষ ৫ জন, মেয়ে শিশু ১ জন এবং ছেলে শিশু ১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এদিকে আহতদের জন্য ১৫ হাজার টাকা আর নিহতের জন্য ২৫ হাজার দেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ নৌপরিবহন প্রতি মন্ত্রী রাজিব আহসান
এই দুর্ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে
আহ্বায়ক ও উপজেলা নির্বাহী অফিসারকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে রাজবাড়ী জেলা প্রশাসন। সরেজমিনে তদন্ত করে আগামী ৩ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে কমিটিকে।