banglahour

প্রবাসে দেশপ্রেমের উচ্ছ্বাসঃ প্যারিসে স্বাধীনতা দিবস পালন

প্রবাস | আবু তাহির, বিশেষ প্রতিনিধি।

(২ মাস আগে) ২৭ মার্চ ২০২৬, শুক্রবার, ১২:০৭ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:২৪ পূর্বাহ্ন

আনন্দমুখর পরিবেশে নানা  কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে প্যারিসের বাংলাদেশ দূতাবাস। এ উপলক্ষ্যে দূতাবাস প্রাঙ্গণে সকালে রাষ্ট্রদূত খন্দকার তালহা জাতীয় সঙ্গীত বাজানোর মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর দিবসটির গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা অনুষ্টিত হয়। 


দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী,  প্রদত্ত বাণী  পাঠ করা হয়।
দুতাবাসের হ্যাড অফ চ্যান্সারী ওয়ালিদ বিন কাশেম এর পরিচালনায় ও রাষ্ট্রদূত খন্দকার এম তালহার সভাপতিত্বে এসময় ফ্রান্স বিএনপি,র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় আরো বক্তব্য রাখেন

ফ্রান্স বিএনপি, র সাবেক সাধারন সম্পাদক এম এ তাহের,  বাংলাদেশ নাগরিক পরিষদ সভাপতি আবুল খায়ের লস্কর,  ফ্রান্স বিএনপি সাবেক য়ুগ্ম সম্পাদক রেজাউল করিম,  সাবেক সহসভাপতি এম এ রশিদ পাটোয়ারী,  এইচ এম  রহীম,  সাবেক যুগ্ম সাধারণ  সম্পাদক জুনেদ আহমদ,বাংলাদেশ নাগরিক পরিষদ এর সদস্য ওয়াদুদ তানভির।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল