banglahour

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব: দেশে জ্বালানি তেল সংকটে চরম ভোগান্তি

জাতীয় | নিজস্ব প্রতিবেদক।

(৭ মাস আগে) ২৭ মার্চ ২০২৬, শুক্রবার, ৬:৪৩ অপরাহ্ন

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ অবস্থায় দেশের জ্বালানি তেল নিয়ে তেলেসমতি কাটছেই না। জেলা শহর, মহাসড়ক কিংবা রাজধানী, সর্বত্রই পেট্রোল পাম্পে ঘুরে ঘুরে দিশেহারা যানবাহনের চালকরা। পর্যাপ্ত মজুদ না থাকায় জ্বালানি তেল বিতরণ সম্ভব হচ্ছে না বলে জানালেন পাম্পের বিক্রয় প্রতিনিধিরা। বিভাগীয় শহর বরিশাল থেকে মহাসড়ক হয়ে রাজধানী ঢাকায় পেট্রোল পাম্পের চিত্র তুলে ধরছেন ওবায়দুল হক মারুফ।

বরিশালের অধিকাংশ পাম্পে পেট্রোল, অকটেন, কিংবা ডিজেল সরবরাহ না থাকার অজুহাতে বন্ধ রয়েছে বলে বিপনন। কে দুয়েকটা একটা পাম্পে পাওয়া যাচ্ছে সেখানে পৌঁছানোর আগেই তেল ফুরিয়ে যাচ্ছে অনেকের। আবার জ্বালানির মন সংকট দেখে অনিশ্চয়তা থেকে একই ব্যক্তি ঘুরেফিরে একাধিক বার তেল অভিযোগও রয়েছে

মজুদ না থাকায় বিতরণ সম্ভব হচ্ছে না জানিয়ে, পাম্পের বিক্রয় প্রতিনিধিরা সরবরাহ স্বাভাবিক করার দাবী জানেন। 
ঢাকা বরিশাল মহাসড়কের বিভিন্ন বিভিন্ন পাম্পে তেল বিতরণ বন্ধ দেখা গেছে। যে দুই একটি খোলা রয়েছে সেখানে দীর্ঘ লাইন। আর এতে সীমাহীন দুর্ভোগে বরিশাল ঢাকা রুটে বিভিন্ন বাহনের চালকরা।

জেলা বিভাগীয় শহর কিংবা মহাসড়কের চেয়েও দীর্ঘ লাইন দেখা যাচ্ছে রাজধানীর পেট্রোল পাম্পগুলোয়। সংকট নিরসনে দ্রুত সরকারের কার্যকর পদক্ষেপ দাবি করছেন ভোক্তারা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল