banglahour

দীর্ঘ তিন বছর পর রাঙ্গামাটি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

সারাদেশ | মিল্টন বাহাদুর, রাঙ্গামাটি প্রতিনিধি।

(৫ মাস আগে) ২৮ মার্চ ২০২৬, শনিবার, ৭:৪৬ অপরাহ্ন


দীর্ঘ তিন বছর পর আবারো মাঠে গড়ালো রাঙ্গামাটি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।


শনিবার (২৮ মার্চ) শনিবার বিকেলে রাঙ্গামাটি চিংহ্লা মং মারী ষ্টেডিয়ামে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন, রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী। 


নকআউট পদ্ধতিতে উদ্বোধনী ম্যাচে কাপ্তাই উপজেলা টিম ও নানিয়ারচর উপজেলা টিম তীব্র প্রতিদ্বন্ধিতা পুর্ণ খেলায় অংশ গ্রহণ করেন। প্রথমার্ধ গোলশূন্য শেষ হয়। দ্বিতীয়র্ধে টুর্নামেন্টে উভয় পক্ষ গোলের জন্য মরিয়া হয়ে উঠে। পরে ১-১ গোলে খেলা শেষ হয়। 
নির্ধারিত সময়ে খেলা শেষে হলে খেলা ট্রাইব্রেকারে গড়ায়। ট্রাইব্রেকারে ৩-১ গোলে কাপ্তাই উপজেলা জয় লাভ করে।


রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি সদর জোন কমান্ডার লে: কর্নেল মো. একরামুল রাহাত পিএসসি, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন, রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, রাঙ্গামাটি জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলিম, রাঙ্গামাটি কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন, নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল মোর্শেদ, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন।


রাঙ্গামাটির ক্রীড়া অঙ্গনকে আরো গতিশীল করতে রাঙ্গামাটি মহিলা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হবে বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী। তিনি বলেন, রাঙ্গামাটি জেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট দীর্ঘদিন পর আয়োজন করতে পেরে খুবই ভালো লাগছে। এই টুর্নামেন্ট থেকে আগামীতে নতুন নতুন খেলোয়াড় বেরিয়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন। 
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল