banglahour

রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিজিবির অভিযানে ৩ লক্ষাধিক টাকার অবৈধ সেগুন কাঠ জব্দ

অপরাধ | মিল্টন বাহাদুর, রাঙ্গামাটি প্রতিনিধি।

(৭ মাস আগে) ২৯ মার্চ ২০২৬, রবিবার, ৪:২৩ অপরাহ্ন

রাঙ্গামাটির বাঘাইছড়িতে গোপন সংবাদের ভিত্তিতে ২৭ বিজিবি মারিশ্যা জোনের বিশেষ অভিযানে টিএন্ডটি কলোনি নামক এলাকায় পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ করা হয়েছে। 


রবিবার (২৯ মার্চ) দুপুরে বিজিবির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মারিশ্যা জোনের অধিনায়কের নির্দেশক্রমে নায়েব সুবেদার মোঃ আব্দুল মালেক এর নেতৃত্বে একটি টহল দল টিএন্ডটি কলোনি, মারিশ্যা নামক এলাকায় অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় মালিকবিহীন অবৈধ ৮৭.৬৬ ঘনফুট সেগুন কাঠ আটক করতে সক্ষম হয়। যা আটককৃত কাঠের বাজার মূল্য ৩ লক্ষ ৯৪ হাজার ৪৭০ টাকা।
মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, মারিশ্যা জোন এর দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় চোরাকারবারী কর্তৃক বিভিন্ন অভিনব পদ্ধতিতে চোরাচালানী তৎপরতা বৃদ্ধি পেয়েছে বিধায় মারিশ্যা জোন কর্তৃক উক্ত চোরাচালান প্রতিরোধকল্পে সর্বদা গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি আভিযানিক টহল কার্যক্রমের মাধ্যমে চোরাচালান দমন কার্যক্রম অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল