banglahour

দক্ষিণ সুরমায় পৃথক অভিযানে ৩৬ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অপরাধ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(৭ মাস আগে) ২৯ মার্চ ২০২৬, রবিবার, ৯:৫২ অপরাহ্ন

সিলেটের দক্ষিণ সুরমা থানা পুলিশের পৃথক অভিযানে ৩৬ পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।


পুলিশ সূত্রে জানা যায়, ২৮ মার্চ রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে এসআই মো. কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে কদমতলী এলাকার আনন্দ বিপনী মার্কেটের সামনে ফুটপাত থেকে ২১ পিস ইয়াবাসহ মো. আশরাফ আলী (৩৩)-কে গ্রেফতার করেন।


গ্রেফতারকৃত আশরাফ আলী মোমিনখলা এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) এর টেবিলের ১০(ক) ধারায় মামলা (নং-১২, তারিখ: ২৯/০৩/২০২৬) দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, তার বিরুদ্ধে পূর্বে মাদক আইনে ৯টিসহ মোট ১১টি মামলা রয়েছে।
অন্যদিকে, ২৯ মার্চ রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে এসআই মো. আমির হোসেন সঙ্গীয় ফোর্সসহ আরেকটি অভিযান পরিচালনা করে কদমতলী এলাকার বালুর মাঠে “আলী বিকাশ” দোকানের সামনে থেকে ১৫ পিস ইয়াবাসহ মো. শাকিল আহমদ ওরফে সৌখিন (৩৮)-কে গ্রেফতার করেন।


শাকিল আহমদ কদমতলী এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে একই আইনে দক্ষিণ সুরমা থানায় মামলা (নং-১৩, তারিখ: ২৯/০৩/২০২৬) দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে মাদকসহ অন্যান্য আইনে মোট ৫টি মামলা রয়েছে।


গ্রেফতারকৃতদের আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল