banglahour

এশিয়া কাপ আর্চারি টুর্নামেন্টে স্বর্ণজয়ী বাংলাদেশ দলকে বিমানবন্দরে উষ্ণ সংবর্ধনা

জাতীয় | স্টাফ রিপোর্টার। ঢাকা।

(৫ মাস আগে) ২৯ মার্চ ২০২৬, রবিবার, ১১:১৫ অপরাহ্ন

থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এশিয়া কাপ আর্চারি টুর্নামেন্ট (স্টেজ-১) এর কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে ভিয়েতনামকে হারিয়ে স্বর্ণ পদক জয়ী বাংলাদেশ আর্চারি দল আজ দেশে ফিরেছে। 

ব্যাংকক থেকে বিমানযোগে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে চ্যাম্পিয়ন দলটিকে উষ্ণ সংবর্ধনা জানানো হয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মহোদয়ের পক্ষ হতে বিমানবন্দরে বাংলাদেশ আর্চারি দলকে ফুল দিয়ে বরণ করে নেন যুব ও ক্রীড়া সচিব মোঃ মাহবুব-উল-আলম। এ সময় তিনি দলের অসাধারণ সাফল্যের জন্য খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

এ সময়  যুব ও ক্রীড়া সচিব মোঃ মাহবুব-উল-আলম বলেন, এশিয়া কাপের মতো বড় আসরে ভিয়েতনামকে হারিয়ে স্বর্ণ জয় করা আমাদের দেশের জন্য এক গৌরবময় অর্জন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের এই আর্চারি দল ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে আরও বড় সাফল্য অর্জন করবে এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকাকে আরও উঁচুতে তুলে ধরবে।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল