banglahour

ময়মনসিংহে বেড়েছে হামের প্রকোপ, ১২দিনে ৫ শিশুর মৃত্যু

সারাদেশ | কাজী মোহাম্মদ মোস্তফা। ময়মনসিংহ প্রতিনিধি।

(৭ মাস আগে) ৩০ মার্চ ২০২৬, সোমবার, ১:৪৩ অপরাহ্ন


বিভাগীয় জেলা ময়মনসিংহে বেড়েছে হামের প্রকোপ। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ১২ দিনে হামে আক্রান্ত ৫ শিশুর মৃত্যু হয়েছে। গত ১৭ মার্চ থেকে রবিবার পর্যন্ত মোট ১০৬ শিশু হাম নিয়ে ভর্তি হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। এর মধ্যে ১৮ মার্চে একজন, ২৬ মার্চে দুইজন ও গতকালে আরো দুই শিশুর মৃত্যু হয়। হাম ছোঁয়াচে ভাইরাস জনিত রোগ হওয়ায় এটি হাঁচি-কাশি বা সরাসরি সংস্পর্শের মাধ্যমে দ্রুত বাতাসে ছড়িয়ে পড়ছে। 


গত ২৪ ঘন্টায় মৃত্যুর খবর না থাকলেও নতুন করে আরো ৬ শিশু হাম জনিত রোগ নিয়ে হাসাপাতালে ভর্তি হয়েছে। হাসপাতালটির বিশেষায়িত ইউনিটে হামে আক্রান্ত ৭২ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। পরিস্থিতি সামাল দিতে গত ২৪ মার্চ হাসপাতাল কর্তৃপক্ষ তিনটি পৃথক মেডিকেল টিম গঠন করে এবং শিশু ওয়ার্ডের তিনটি কক্ষে ১০ শয্যাবিশিষ্ট ‘হাম কর্নার’ চালু করে। তবে রোগীর চাপ বাড়ায় এই কক্ষগুলোতেও এখন স্থান সংকুলান হচ্ছে না।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল