
(৭ মাস আগে) ৩০ মার্চ ২০২৬, সোমবার, ১:৪৫ অপরাহ্ন
ফরিদপুর শহরের হেলিপোর্ট বাজার এলাকার একটি মসজিদ সংলগ্ন পুকুর থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ পুকুরে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে।
ফরিদপুর কোতোয়ালি থানার উপ পরিদর্শক রাকিব হোসেন জানান, মরদেহটি পানিতে ভাসতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কানায়। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানায়, আনুমানিক ৩০ বছর বয়সী ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে এই এলাকায় মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঘোরাফেরা করতেন।