banglahour

কটিয়াদীতে উপজেলা বিএনপির সাঃ সম্পাদকের ইভটিজিং,জুয়া ও মাদকদ্রব্য বিরুদ্ধে প্রচারনা

সারাদেশ | মিয়া মোহাম্মদ ছিদ্দিক, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি।

(৫ মাস আগে) ৩০ মার্চ ২০২৬, সোমবার, ১:৪৬ অপরাহ্ন

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়নের গ্রামগঞ্জে,হাটবাজারে স্কুল কলেজে ইভটিজিং,জুয়া ও মাদকদ্রব্যের বিরুদ্ধে প্রচারনা করেন উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন।

সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত জালালপুর ইউনিয়নের নেতাকর্মি ও এলাকাবাসীকে নিয়ে ইভটিজিং,জুয়া ও মাদকদ্রব্যের বিরুদ্ধে প্রচারনায় চালায়।

এসময় উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন বলেন,ইভটিজিং,জুয়া ও মাদকদ্রব্য সমাজের জন্য এক মারাত্বক অভিশাপ। এ সকল অপরাধ থেকে সমাজকে দুরে রাখতে হবে। পরিবার,বিদ্যালয়,সমাজ ও প্রশাসনকে একযোগে কাজ করতে হবে।সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি আইনি প্রয়োগ জোরদার করার আহবান জানান। সমাজে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় এ ধরনের জনসচেতনতা কার্যক্রম নিয়মিত চলবে।

উল্লেখ্য যে  প্রায় এক বছর আগে থেকে জালালপুর ও লোজাজুড়ি ইউনিয়নসহ কটিয়াদী উপজেলার বিভিন্ন অঞ্চলে মাদককারবারি ও সেবনকারির ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ইতিমধ্যে উপজেলা প্রশাসন এবং থানা প্রশাসন মাদকের বিরুদ্ধে ব্যাপক অভিযান পরিচালনা করে আসছে।উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন মাদকবিরোধী প্রচারনার জন্য এলাকাবাসী ও অভিভাবকমহল সন্তষ প্রকাশ করছে।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল