banglahour

লালবাগ বিভাগে ডিবির ব্লক রেইডে ২১ মাদকাসক্ত গ্রেফতার

জাতীয় | স্টাফ রিপোর্টার। ঢাকা।

(৩ মাস আগে) ৩০ মার্চ ২০২৬, সোমবার, ১:৫০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১:৫৩ অপরাহ্ন

রাজধানীর লালবাগ বিভাগের চকবাজার, সূত্রাপুর ও বংশাল থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্লক রেইড পরিচালনা করে ২১ জন মাদকাসক্তকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি), লালবাগ বিভাগ।


রবিবার (২৯ মার্চ) রাত ৯টায় পরিচালিত এ অভিযানে উল্লিখিত তিনটি থানার বিভিন্ন স্থানে একযোগে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃতরা হলেন— সালাউদ্দিন (৪২), মো. রুবেল (২৩), তারেক (২৪), মো. রায়হান পাঠান (৩০), মো. ইকবাল হোসেন (৪২), মো. রাজু (৪০), রমজান বয়াতি (১৯), সালাউদ্দিন (৩৫), শাহ জাহান (২৮), রবিউল ইসলাম রতন (২২), মো. হান্নান (৪৫), মো. ইকবাল (২১), আজমাইন (২২), আলমগীর হোসেন (৫৮), ইমরান হোসেন সিয়াদ (৩২), মেহেদী হাসান ওরফে রায়হান (২১), শরিফুল ইসলাম (৩১), দুদু মিয়া (৪২), লোকমান বেপারি (৫৫), মো. আলাউদ্দিন (২৫) এবং মো. আল-আমিন (২৩)।
পরবর্তীতে গ্রেফতারকৃতদের বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হলে আদালত সংক্ষিপ্ত বিচারে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।


রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিবি।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল