banglahour

কুয়েটে নবনিযুক্ত ভিসির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন। ব্যুরো প্রধান। খুলনা।

(৭ মাস আগে) ৩০ মার্চ ২০২৬, সোমবার, ৩:৩৩ অপরাহ্ন

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ শিক্ষক ও কর্মকর্তাবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।


রোববার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে পৃথকভাবে দুটি সভা অনুষ্ঠিত হয়। দুপুর ১২টায় শিক্ষকবৃন্দ এবং বিকাল ৪টায় কর্মকর্তাবৃন্দের সঙ্গে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।


সভায় ভিসি মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে বর্তমান সরকার ও মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সবার পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।


তিনি বলেন, অতীতের অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে সৃষ্ট ক্ষতি পুষিয়ে নিতে দ্রুত একাডেমিক কার্যক্রম গতিশীল করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম পুনরুদ্ধারে সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি আরও বলেন, কুয়েটের প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমান শিক্ষক হিসেবে প্রতিষ্ঠানের উন্নয়নে তিনি দৃঢ়প্রতিজ্ঞ।


যেকোনো সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিয়ে ভিসি বলেন, সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে একটি ইতিবাচক পরিবেশ গড়ে তোলা হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়কে আধুনিক, জ্ঞানভিত্তিক ও শিক্ষার্থীবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে কাজ চলবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বানও জানান তিনি।


মতবিনিময় সভায় শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ নবনিযুক্ত ভিসিকে অভিনন্দন জানিয়ে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
সভায় বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো. সাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. ফারুক হোসেন, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মঈনুল হক এবং কর্মকর্তা সমিতির সভাপতি মো. রবিউল ইসলাম। এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল