banglahour

অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন।

সারাদেশ | সোহেল চৌধুরী। কিশোরগঞ্জ প্রতিনিধি।

(৭ মাস আগে) ৩০ মার্চ ২০২৬, সোমবার, ৩:৩৯ অপরাহ্ন

জেলার পাকুন্দিয়া  উপজেলার চরকাওনা নয়াপাড়া  এলাকার ওপর দিয়ে প্রবাহমান ব্রহ্মপুত্র নদী  থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে । আজ সোমবার দুপুরে এ কর্মসূচি পালন করেছেন ক্ষতিগ্রস্ত  এলাকাবাসী।  উক্ত কর্মসূচিতে নারী-পুরুষ    ও এলাকার শিক্ষার্র্থীদের অংশগ্রহণে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।


মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- মো: আশরাফুল ইসলাম, মোনায়েম ও ফারুক মিয়া, মফিজ  মিয়া প্রমুখ।বক্তারা বলেন, নদী তীরবর্তী ফসলি জমি ও রাস্তা ক্ষতিসহ ইতিমধ্য এ এলকার রাস্তাঘাট  নষ্ট করা হচ্চে,   প্রতিদিন প্রায় শতাধিক ট্রাক, ট্রাকটর চলাচলের  কারনে শিশুরা স্কুলে যাতায়ত করতে ভয় পায়। যেকোন সময় দুর্ঘটনা ঘটতে পারে। 


একটি বালু খেকো মহল ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করে নদীর গভীরতা সৃষ্টি করে নদী অববাহিকায় যেটুকু জমি আছে সেটুকু অচিরেই নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।


এসময় এলাকাবাসী অনতিবিলম্বে বালু উত্তোলন বন্ধের  জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। সোহেল চৌধুরী

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল