banglahour

লংগদু জোনের উদ্যোগে ভাঙ্গামুড়া হকপাড়ায় সোলার ডিপ টিউবওয়েলের উদ্বোধন

সারাদেশ | মিল্টন বাহাদুর, রাঙ্গামাটি প্রতিনিধি।

(৫ মাস আগে) ৩০ মার্চ ২০২৬, সোমবার, ৬:১৯ অপরাহ্ন

রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাঙ্গামুড়া হকপাড়া এলাকায় বিশুদ্ধ পানির নিশ্চয়তা ও দীর্ঘদিনের পানি সংকট নিরসনে লংগদু জোনের তত্ত্বাবধানে একটি সোলার ডিপ টিউবওয়েল স্থাপন করা হয়েছে।


সোমবার (৩০ মার্চ) দুপুরে লংগদু জোনের জোন কমান্ডার লে. কর্নেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি’র সার্বিক দিকনির্দেশনায় মেজর আল জাকারিয়া জন, জেডএসও আনুষ্ঠানিকভাবে ডিপ টিউবওয়েলটির উদ্বোধন করেন।
এই টিউবওয়েল স্থাপনের ফলে এলাকার প্রায় অর্ধশতাধিক পরিবার নিরাপদ ও বিশুদ্ধ পানি ব্যবহারের সুযোগ পাবে। এতে জনস্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি স্থানীয়দের জীবনমান উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।


উদ্বোধন শেষে মেজর আল জাকারিয়া জন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং পানি ব্যবহারের সঠিক পদ্ধতি ও টিউবওয়েলের দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। তিনি বলেন, “লংগদু জোন সবসময় স্থানীয় জনগণের কল্যাণ, সামাজিক সম্প্রীতি ও উন্নয়ন কার্যক্রমে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।


উল্লেখ্য, লংগদু জোন নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় জনগণের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এ উদ্যোগও তারই ধারাবাহিকতা, যা সেনাবাহিনী ও স্থানীয় জনগণের পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।


এসময় উপস্থিত ছিলেন লংগদু জোনের সিনিয়র ওয়ারেন্ট অফিসার আতিকুল ইসলাম, আটরকছড়া ইউনিয়নের চেয়ারম্যান অজয়মিত্র চাকমা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগীরা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল