banglahour

জামালপুরে ব্যক্তিগত জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সারাদেশ | আলী আকবর। জামালপুর প্রতিনিধি।

(৭ মাস আগে) ৩১ মার্চ ২০২৬, মঙ্গলবার, ২:০৪ অপরাহ্ন

জামালপুরে ব্যক্তিগত জমিতে জোরপূর্বক রাস্তা নির্মাণের পাঁয়তারার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী পরিবার। 


দুপুরে জামালপুর পৌর শহরের বেলটিয়া পলিশা গ্রামে ভুক্তভোগীদের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ভুক্তভোগী কবির হোসেন, ইকবাল হোসেন, রুবি বেগম ও শিপলু। 
এ সময় তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে মোকাদ্দেসদের সঙ্গে তাদের পারিবারিক বিরোধ চলে আসছে। এই বিরোধের জেরে তাদের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করা হয়েছে, এমনকি জেলও খাটতে হয়েছে।

বক্তারা আরও জানান, বর্তমানে প্রতিপক্ষ জোরপূর্বক তাদের ব্যক্তিগত জমি দখল করে রাস্তা নির্মাণের চেষ্টা করছে। যদিও মসজিদ ও সাধারণ মানুষের চলাচলের জন্য পূর্ব থেকেই তিন ফুট প্রশস্ত একটি রাস্তা বিদ্যমান রয়েছে, তারপরও অতিরিক্ত জমি দখলের অপচেষ্টা চালানো হচ্ছে বলে তারা দাবি করেন।
এ বিষয়ে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে ভুক্তভোগী পরিবারটি।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল