banglahour

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল মৌসুমের সবচেয়ে বড় কোরাল

সারাদেশ | মনিরুল ইসলাম। কুয়াকাটা প্রতিনিধি।

(৭ মাস আগে) ১ এপ্রিল ২০২৬, বুধবার, ৩:২১ অপরাহ্ন

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে চলতি বছরের সবচেয়ে বড় আকৃতির একটি কোরাল মাছ। মাছটির ওজন ২২ কেজি ৭০০ গ্রাম।


বুধবার সকাল ১০টার দিকে ফারুক মাঝি (৫৫) নামের এক জেলে মাছটি কুয়াকাটা মাছ বাজারে নিয়ে এলে তা দেখতে ভিড় জমায় উৎসুক জনতা। বিশাল আকৃতির এ কোরাল মাছটি পরে নিলামের মাধ্যমে পাইকারি ব্যবসায়ী মোস্তাফিজ প্রতি কেজি ১ হাজার ৩৫০ টাকা দরে মোট ৩০ হাজার ৬৪৫ টাকায় কিনে নেন।


জানা যায়, গভীর রাতে সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরের ৭ নম্বর এলাকায় জাল ফেললে মাছটি ধরা পড়ে।


মৎস্য সংশ্লিষ্টরা জানান, চলতি বছরে এ উপকূলে জেলেদের জালে ধরা পড়া কোরাল মাছের মধ্যে এটিই সবচেয়ে বড়।
কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, “জেলেরা যদি গভীর সমুদ্রে নির্বিঘ্নে জাল ফেলতে পারেন, তাহলে আরও বড় ও বেশি পরিমাণ মাছ ধরা সম্ভব।”

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল