banglahour

কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে।

সারাদেশ | মোঃ সেলিম রেজা মুন্সী, কুমিল্লা প্রতিনিধি।

(৭ মাস আগে) ১ এপ্রিল ২০২৬, বুধবার, ৩:২২ অপরাহ্ন

কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে। জেলার দাউদকান্দি ও নিমসার এলাকায় এ দুর্ঘটনা দুটি ঘটে।

হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির বারোপাড়া এলাকায় ভোর ৪ টার দিকে চট্টগ্রামমুখী সড়কে অজ্ঞাত নামা গাড়ি সিএনজি চালিত একটি অটোরিক্সাকে চাপা দেয়। এ সময় সিএনজির দুই যাত্রী নিহত হয়।

এদিকে আজ ভোরে মহাসড়কের বুড়িচং উপজেলার নিমসার এলাকায় ঢাকাগামী পার্সেল বাহী গাড়িকে একটি ট্রাক পিছন থেকে ধাক্কা দেয়।
এ ঘটনায় দুই গাড়ির চালক নিহত হয়।

দুর্ঘটনা কবলিত যানবাহন ও নিহতদের মরদেহ উদ্ধার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে হাইওয়ে পুলিশ ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল