
(৭ মাস আগে) ১ এপ্রিল ২০২৬, বুধবার, ৩:২৫ অপরাহ্ন
বর্তমান সরকারের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে রাঙ্গামাটি সড়ক বিভাগ রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কসহ ৪টি আঞ্চলিক সড়কের দুই পাশে ৪১ হাজার গাছের চারা রোপনের কার্যক্রম শুরু করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল) দুপুরে রাঙ্গামাটি সড়ক বিভাগের তত্বাবধায়ক প্রকৌশলী মোফাজ্জল হায়দার সাপছড়ি যৌথ খামার এলাকায় মহাসড়কের পাশে গাছের চারা রোপন করে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন।
এসময় রাঙ্গামাটি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা, উপ-বিভাগীয় প্রকৌশলী তৌহিদুল বারী, রনেল চাকমা ও সহকারী প্রকৌশলী রেনুকা তঞ্চঙ্গাসহ সাপছড়ি যৌথ খামার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও সড়ক বিভাগের কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এ কর্মসূচীর আওতায় রাঙ্গামাটি সদর, কাউখালি, নানিয়ারচর ও রাজস্থলী উপজেলার আঞ্চলিক সড়কের দুই পাশে চলতি বছর ১ হাজার গাছের চারা রোপন করা হবে। ২০২৭ সাল থেকে ৩০ সালের মধ্যে প্রতি বছর ১০ হাজার করে গাছের চারা রোপন করা হবে।
তত্বাবধায়ক প্রকৌশলী মোফাজ্জল হায়দার সাংবাদিকদের জানান, রাঙ্গামাটির পাশাপাশি খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলার সড়কের দুই পাশেও পর্যায়ক্রমে গাছের চারা রোপন করা হবে।