banglahour

ধামরাইয়ে ৩০ পিস ইয়াবাসহ যুবক আটক, পরে পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসী

অপরাধ | ধামড়াই প্রতিনিধি।

(৭ মাস আগে) ২ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ৫:১৩ অপরাহ্ন

ঢাকার ধামরাই উপজেলায় ৩০ পিস ইয়াবাসহ মোঃ আবুল হোসেন (৩৫) নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।

সোমবার (৩০ মার্চ) বিকেলে উপজেলার সোমবাগ ইউনিয়নের বানেশ্বর এলাকায় ইয়াবা বিক্রির সময় এলাকাবাসী তাকে হাতেনাতে আটক করে। পরে তাকে ধামরাই থানায় নিয়ে আসা হলে পুলিশ তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করে এবং তাকে আটক করে।

আটক আবুল হোসেন ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নের বানেশ্বর এলাকার বাসিন্দা।

স্থানীয়দের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার মাধ্যমে আশপাশের এলাকায় ইয়াবার বিস্তার ঘটেছে বলেও দাবি করেন তারা।

এর আগে তার ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ধামরাই উপজেলা তরুণ দলের সভাপতি মোঃ মনিরুজ্জামান জানান, আবুল হোসেনের এমন কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। ভাইরাল ভিডিওর পরই তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, এলাকাবাসী একজন মাদক কারবারিকে আটক করে থানায় নিয়ে আসে। পরে তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) তাকে আদালতে পাঠানো হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল