banglahour

চুয়াডাঙ্গায় মাঝারি তাপপ্রবাহে জনজীবন নাকাল, অস্বস্তিতে গোটা জেলা

সারাদেশ | রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি।

(৭ মাস আগে) ৩ এপ্রিল ২০২৬, শুক্রবার, ৮:০৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৮:১০ অপরাহ্ন

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা চুয়াডাঙ্গায় হঠাৎ তাপমাত্রা বৃদ্ধির ফলে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গত কয়েকদিন আগেও শীতের প্রভাব থাকলেও গত তিন দিনে তাপমাত্রা দ্রুত বেড়ে গিয়ে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে।


চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, শুক্রবার (৩ এপ্রিল) বেলা ৩টায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৩১ শতাংশ। একই দিন দুপুর ১২টায় তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ছিল ৩৯ শতাংশ।


তিনি আরও জানান, বৃহস্পতিবার (২ এপ্রিল) বেলা ৩টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এদিন দুপুর ১২টায় তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস, আর্দ্রতা ৪৫ শতাংশ। বুধবার (১ এপ্রিল) দুপুরেও তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস।
এই তাপপ্রবাহ আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলেও জানান তিনি।


এদিকে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তপ্ত হয়ে উঠছে চুয়াডাঙ্গার জনপদ। প্রখর রোদ ও ভ্যাপসা গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। জীবিকার তাগিদে শ্রমজীবী মানুষদের রোদে পুড়ে কাজ করতে হচ্ছে। তীব্র তাপদাহে ঘরে-বাইরে কোথাও মিলছে না স্বস্তি।


অসহনীয় গরমের কারণে খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না সাধারণ মানুষ। সার্বিকভাবে তাপপ্রবাহে অস্বস্তিতে রয়েছে গোটা জেলা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল