
(৭ মাস আগে) ৪ এপ্রিল ২০২৬, শনিবার, ২:৪৬ অপরাহ্ন
ফরিদপুরের ভাঙ্গায় চার গ্রামের অধিবাসীদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন।
শনিবার সকাল ৭ টা থেকে দুপুর পর্যন্ত দেশীয় অস্ত্রনিয়ে চলে এ সংঘর্ষ। এ সময় ইট পাটকেল নিক্ষেপ করে উভয় পক্ষ।
ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মনসুরাবাদ বাজার এলাকায় এই সংঘর্ষ হয়।
এর আগে শুক্রবার বিকেল থেকে তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে সন্ধ্যা ৭টার পযন্ত সংঘর্ষ চলে।
এলাকাবাসী সুত্রে জানা গেছে স্থানীয় অধিপত্য নিয়ে ওই তিনটি গ্রামের লোকদের সাথে মনসুরাবাদ গ্রামের লোকদের আগে থেকেই বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে শুক্রবার বিকেল ৫টার দিকে খাপুরা গ্রামের এক ব্যক্তি মনসুরাবাদ গ্রামে এলে তাকে মারধর করা হয়।
এ খবরে বিকেল থেকে খাপুরা, মাঝিকান্দা ও সিঙ্গারিয়া গ্রামের লোকজন জোটবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে মনসুরাবাদ বাজারের ব্যবসায়ীসহ এলাকাবাসীর উপর হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তানসিভ জুবায়ের নাদিম জানান, আহতদের মধ্যে এক পুলিশ সদস্যসহ গুরুতর ১১জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের প্রাতহমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, কয়েক হাজার গ্রামবাসী সংঘর্ষে লিপ্ত হয়। বেলা ১২ টার দিকে যৌথবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।