banglahour

ত্রিশালে মোবাইল চুরির অভিযোগে দুই শিশুকে অমানবিক নির্যাতন, গ্রেফতার ১

সারাদেশ | কাজী মোহাম্মদ মোস্তফা। ময়মনসিংহ প্রতিনিধি।

(৭ মাস আগে) ৪ এপ্রিল ২০২৬, শনিবার, ২:৪৮ অপরাহ্ন

ময়মনসিংহের ত্রিশালে মোবাইল চুরির অভিযোগে দুই শিশুকে পানিতে চুবিয়ে ও নর্দমার পানি পান করিয়ে অমানবিক নির্যাতনের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।


গত ২৭ মার্চ ত্রিশাল উপজেলার ধলা এলাকায় এ নির্যাতনের ঘটনা ঘটে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।


নির্যাতনের শিকার দুই শিশুর বাবা বাদী হয়ে শুক্রবার (৩ এপ্রিল) ত্রিশাল থানায় মামলা দায়ের করেন। মামলার পরপরই অভিযান চালিয়ে গাজীপুর থেকে অভিযুক্ত আব্দুল্লাহ আল মাসুমকে (২৮) গ্রেফতার করে পুলিশ।


শনিবার (৪ এপ্রিল) ময়মনসিংহ জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


পুলিশ জানায়, নির্যাতনের শিকার দুই শিশু সহোদর ভাই; তাদের একজনের বয়স ৮ বছর এবং অপরজনের বয়স ৫ বছর।

 মোবাইল ফোন চুরির অভিযোগ তুলে মিজানুর রহমান সুজনের নেতৃত্বে স্থানীয় কয়েকজন যুবক গত ২৭ মার্চ সকালে শিশু দুটিকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়।
পরে ধলা মধ্যপাড়া এলাকায় একটি পুকুরপাড়ে নিয়ে তাদের পানিতে চুবিয়ে নির্যাতন করা হয় এবং চুরির স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করা হয়। এ সময় শিশুরা নির্যাতনকারীদের পায়ে ধরে বাঁচার আকুতি জানায়। একপর্যায়ে তাদের নর্দমার পানি পান করানো হয় বলেও অভিযোগ রয়েছে।


ভিডিওটি ছড়িয়ে পড়ার পর পুলিশ সুপার দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলে ত্রিশাল থানা পুলিশ অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করে। বাকি অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল