banglahour

শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শুরু

জাতীয় | স্টাফ রিপোর্টার। ঢাকা।

(২ মাস আগে) ৪ এপ্রিল ২০২৬, শনিবার, ৩:০৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৩:০৩ অপরাহ্ন

দেশের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
সরকারি সূত্রে জানা গেছে, বৈঠকে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির উপস্থিত রয়েছেন।


প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা জানান, বৈঠকে দেশের চলমান জ্বালানি সংকটসহ সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে। পাশাপাশি এ বৈঠকের মাধ্যমে দেশে প্রথমবারের মতো ‘বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হতে যাচ্ছে।


নীতিনির্ধারক ও ব্যবসায়ী নেতাদের মধ্যে একটি কাঠামোগত সংলাপ প্রতিষ্ঠার লক্ষ্যে এই পরিষদ গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গঠিত পরিষদে অর্থমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীর পাশাপাশি বস্ত্র, ওষুধ, ফুটওয়্যার, অটোমোবাইল এবং ভোগ্যপণ্য খাতের ৯ জন উদ্যোক্তা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত থাকছেন।


বৈঠকে ব্যাংক ঋণের উচ্চ সুদহার, অর্থায়নের সীমাবদ্ধতা এবং পুঁজিবাজারের অস্থিরতা নিয়েও ব্যবসায়ী নেতারা উদ্বেগ তুলে ধরতে পারেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল