banglahour

নকলের ‘ডেট অব বার্থ’ ১৯৭২: শিক্ষামন্ত্রী এবার নকল বন্ধ করবই—হুঁশিয়ারি

জাতীয় | সেলিম রেজা মুন্সী, কুমিল্লা প্রতিনিধি।

(২ মাস আগে) ৪ এপ্রিল ২০২৬, শনিবার, ৫:১৭ অপরাহ্ন

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক বলেছেন, দেশে নকলের ‘ডেট অব বার্থ’ ১৯৭২ সাল। ২০০১-২০০৬ সালে নকল বন্ধ করা হয়েছিল, এবারও যেকোনো মূল্যে নকল বন্ধ করা হবে।


শনিবার কুমিল্লা শিল্পকলা একাডেমিতে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড এবং এ অঞ্চলের কারিগরি ও মাদ্রাসা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।


শিক্ষামন্ত্রী বলেন, “নকলের শুরু করেছিলেন শিক্ষকরা, আবার তারাই এটি বন্ধ করেছিলেন। আমরা কি শিক্ষক ইমপোর্ট করেছিলাম? করিনি। সরকার যেভাবে চায়, আপনারাও সেভাবে কাজ করবেন। আমরা আপনাদের সঙ্গে আছি।”
তিনি আরও জানান, বিদ্যুৎ সাশ্রয়ের কথা বিবেচনায় আরবান এলাকাগুলোতে অনলাইন ও অফলাইন—দুই পদ্ধতিতেই ক্লাস পরিচালনা করা হবে। এ বিষয়ে অভিভাবকদের সঙ্গে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। “শিক্ষা এখন পেনলেস ও পেপারলেস হচ্ছে, আমরাও আধুনিক তথ্যপ্রযুক্তির সঙ্গে এগিয়ে যাব,” যোগ করেন তিনি।


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মো. শামছুল ইসলাম।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া, কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম, কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য মো. জসীম উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য এম এ মান্নান, কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান রুহুল আমিন, মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান মিয়া মো. নুরুল হক, কুমিল্লা জেলা প্রশাসক রেজা হাসান এবং পুলিশ সুপার মো. আনিসুজ্জামান প্রমুখ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল