banglahour

৭ দিনের আল্টিমেটাম দিলো ক্ষতিগ্রস্ত ভূমি মালিকরা

সারাদেশ | মনিরুল ইসলাম দুলু। বাগেরহাট প্রতিনিধি।

(৭ মাস আগে) ৪ এপ্রিল ২০২৬, শনিবার, ৬:২১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৬:২৩ অপরাহ্ন


হুকুম দখল করে ক্ষতিপূরণ না দেয়ায় ফুঁসে ওঠেছে বাগেরহাটের মোংলার কৃষি জমির মালিকরা। প্রতিবাদে শনিবার ( ৪ এপ্রিল) সকালে পশুর নদীর পাড়ে চিলার কলাতলা এলাকায় কৃষিজমি রক্ষা সংগ্রাম কমিটির ব্যানারে মানববন্ধন ও  বিক্ষোভ মিছিল  করেন ক্ষতিগ্রস্ত জমির মালিকরা।

এসময় তারা বলেন, গেল তিন বছর আগে তাদের একমাত্র জীবিকার উৎস ৩২৩ একর কৃষি ও মৎস্য জমিসহ বাস্তুভিটা হুকুম দখল নেয় মোংলা বন্দর কর্তৃপক্ষ। কিন্তু এত বছরেও তাদের ক্ষতিপূরণের টাকা দেয়নি সংস্থাটি। এ অবস্থায় বিক্ষুব্ধ হয়ে শত শত ক্ষতিগ্রস্ত পরিবার ভরাট হওয়া তাদের কৃষি ও মৎস্য জমির ওপর দাড়িয়ে মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করেন। আগামী ৭ কার্যদিবসের মধ্যে তাদের ক্ষতিপূরণের টাকা না দেয়া হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।

জমির মালিক হুমায়ুন কবির বলেন, ফসলি জমি নিজেদের ইচ্ছে মতো হুকুম দখল করে মোংলা বন্দর কতৃপক্ষ। ফসলি জমি নষ্ট হয়ে যাওয়ায় তারা আজ পথে বসেছে। অথচ মোংলা বন্দর কতৃপক্ষ ও জেলা প্রসাশন আমাদের ক্ষতিপূরন না দিয়ে  আশ্বাস দিয়ে  ৩ বছর ধরে  ঘুমাচ্ছে। চলতি বছরের জুন মাসে এই প্রকল্প শেষ হলে আমরা আর ক্ষতিপূরণ পাব না আবার জমিতে অনেক উচু করে বালু ফেলায় সেখাসে ফসলও হচ্ছে না।

জালাল হাওলাদার নামের জমির মালিক বলেন,আমরা এই জমিতে ধান ও মাছ চাষ করে জীবিকা নির্বাহ করতাম। কিন্তু জমি হুকুমদখলের নামে আমাদের জমি ভরাট করায় আমরা এখন পথে বসে গেছি। আমাদের বিকল্প কোন আয়ের পথও নেই। হুকুমদখলের ক্ষতিপূরণ পেলে আমরা কিছুটা হলেও উপকৃত হবো।

ক্ষতিগ্রস্ত আলম গাজী বলেন, ক্ষতিপূরণ ছাড়া মোংলা বন্দর কর্তৃপক্ষ পশুর নদীর ড্রেজিংয়ের বালু দিয়ে ৩২৩ একর কৃষি জমি, চিংড়ি ঘের ও বাস্তুভিটা ধ্বংস করেছে। বাগেরহাট জেলা প্রশাসন ক্ষতিপূরণ ছাড়া আমাদের সাড়ে ৪শ জমির মালিকের কৃষি জমি হুকুমদখল করে বন্দর কর্তৃপক্ষকে বুঝিয়ে দেয়। এরপর বন্দর কর্তৃপক্ষ হুকুমদখলকৃত এই জমিতে বিগত ৩ বছর ধরে দফায় দফায় বালু ভরাট করে আসছে। এতে আমাদের বাপ-দাদার রেখে যাওয়া কৃষি জমি এবং ভিটামাটি ধ্বংস হয়ে গেছে।


অন্যান্য বক্তৃতারা বলেন, আগামী ৭ কার্যদিবসের মধ্যে যদি আমাদের ক্ষতিপূরণ না দেয়া হয় তাহলে আমরা আমরণ অনশন ও স্থানীয় ভূমি অফিস ঘেরাও কর্মসূচি পালন করবো। এছাড়া ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত আমাদের জমিতে আর একফোঁটাও বালু ফেলতে দিবোনা।


বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন বলেন, মোংলা বন্দর কর্তৃপক্ষ ও জমির মালিকদের সাথে আলাপআলোচনা করে দ্রুততম সময়ে মধ্যে এর সুরাহা করা হবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল