banglahour

আইফোনের প্রলোভনে শিশুর ৭৪ হাজার টাকা আত্মসাৎ, হুমকিতে পরিবার

সারাদেশ | এমদাদুল ইসলাম ভূট্টো। ঠাকুরগাঁও প্রতিনিধি।

(৭ মাস আগে) ৪ এপ্রিল ২০২৬, শনিবার, ৯:০২ অপরাহ্ন

ফেসবুকে আইফোন জেতার প্রলোভনে পড়ে সর্বস্বান্ত হয়েছে এক নাবালক শিশু। ঠাকুরগাঁও সদর উপজেলার ফতেপুর গ্রামের মোশারফ হোসেন নামের ওই শিশুর কাছ থেকে ধাপে ধাপে ৭৪ হাজার ১০০ টাকা হাতিয়ে নিয়েছে একটি সঙ্ঘবদ্ধ প্রতারক চক্র।

এই ঘটনায় শনিবার (৪ এপ্রিল) শিশুটির বাবা বাদী হয়ে সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন বলে নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ওসি মো. মনির হোসেন।

ভুক্তভোগী শিশুর পিতা সাইফুল ইসলাম বলেন, "ফেসবুক পেজে স্পিন করে আইফোন পাওয়ার কথা বলে ওরা আমার অবুঝ ছেলেকে ফাঁদে ফেলেছে। কুরিয়ার চার্জ আর ট্যাক্সের নাম করে কয়েক দফায় আমাদের জমানো ৭৪ হাজার ১০০ টাকা বিকাশে নিয়ে নিয়েছে। এখন ওরা ডিসি-এসপি পরিচয় দিয়ে আমার ছেলেকে জেলে পাঠানোর ভয় দেখাচ্ছে এবং আরও ২৫ হাজার টাকা চাচ্ছে। আমি এই প্রতারকদের বিচার চাই।


উল্লেখ্য, গত বুধবার রাতে ‘Mustakim Bappi Official’ নামের একটি পেজ থেকে পুরস্কারের টোপ দিয়ে কৌশলে এই টাকা হাতিয়ে নেওয়া হয়। বর্তমানে ০১৯৪৯৮৯৫৯৯৮ সহ বেশ কয়েকটি বিকাশ ও ইমু নম্বরের মাধ্যমে চক্রটি ওই পরিবারকে ক্রমাগত হুমকি দিয়ে যাচ্ছে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, "অভিযোগটি আমলে নিয়ে তদন্ত শুরু হয়েছে। প্রতারক চক্রটি শনাক্ত করতে পুলিশ কাজ করছে।"

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল