banglahour

গফরগাঁওয়ে চাচার হাতে ভাতিজা খুন

সারাদেশ | কাজী মোহাম্মদ মোস্তফা। ময়মনসিংহ প্রতিনিধি।

(৭ মাস আগে) ৫ এপ্রিল ২০২৬, রবিবার, ১২:২৫ অপরাহ্ন

ময়মনসিংহের গফরগাঁওয়ে চাচার দা-এর কোপে রিফাত (২০) নামে এক তরুণ নিহত হয়েছে। ঘটনার পর থেকে মাদকাসক্ত চাচা মনির পলাতক।

আজ (শনিবার) বিকেলে গফরগাঁওয়ের রাওনা ইউনিয়নের পাচুঁয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রিফাত ওই গ্রামের মনসুর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, অভিযুক্ত মনির এলাকায় চিহ্নিত মাদকসেবী। মনির ও নিহত রিফাতের বাবা মনসুর আলী সৎ ভাই। তাদের মাঝে জমি নিয়ে বিরোধ চলছিল। এ ছাড়াও পারিবারিক বিভিন্ন কলহ তাদের মাঝে লেগেই থাকত। আজ সকাল থেকে মনির বাড়িতে উচ্ছৃঙ্খল আচরণ করছিল। তিনি দাঁ ধার দিয়ে তার নিজের ছেলেকে মারতে যান। এ সময় রিফাত ফেরাতে গেলে মনির রিফাতের হাঁটুর নিচে কোপ দেন। এতে রিফাত গুরুতর আহত হন। স্থানীয়রা টের পেয়ে রিফাতকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে ৭টার দিকে চিকিৎসক রিফাতকে মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ নজরুল ইসলাম বলেন, হাসপাতালে নেয়ার আগেই রিফাত মারা যায়। পরে কর্তব্যরত চিকিৎসক রিফাতকে মৃত ঘোষণা করেন। রিফাতের মরদেহ মর্গে রাখা হয়েছে।

গফরগাঁও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে এবং অভিযুক্ত মনিরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিযাধীন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল