banglahour

চালিবন্দর শ্মশানঘাটের অসমাপ্ত কাজ দ্রুত সম্পন্নের আশ্বাস সিসিক প্রশাসকের

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(৭ মাস আগে) ৫ এপ্রিল ২০২৬, রবিবার, ৭:৫১ অপরাহ্ন

সিলেট নগরের চালিবন্দর শ্মশানঘাটের অসমাপ্ত উন্নয়নকাজ দ্রুত সম্পন্ন এবং প্রয়োজনীয় জনবল নিয়োগের আশ্বাস দিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।


চালিবন্দর শ্মশান সংস্কার সমিতির পরিচালনা কমিটির সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আশ্বাস দেন।


মতবিনিময় সভায় সমিতির নেতৃবৃন্দ শ্মশানঘাটের মন্দিরে বিভিন্ন পদে জনবল নিয়োগ এবং মাস্টারপ্ল্যান অনুযায়ী বাকি উন্নয়নকাজ দ্রুত সম্পন্নের দাবি জানান। জবাবে সিসিক প্রশাসক শ্মশান ও মন্দিরের সার্বিক উন্নয়ন এবং প্রয়োজনীয় জনবল নিয়োগের বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।


এ সময় তিনি বলেন, একটি সুন্দর ও পরিকল্পিত নগর গড়তে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। নগর উন্নয়নে সিটি কর্পোরেশনের কার্যক্রম সফল করতে নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।


সিসিকের রাজস্ব আয় বৃদ্ধির বিষয়টি উল্লেখ করে তিনি সময়মতো হোল্ডিং ট্যাক্স পরিশোধে নগরবাসীকে সচেতন করতে সমিতির নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।


সভায় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের সচিব মো. আশিক নূর, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন, সংস্কার সমিতির সভাপতি অ্যাডভোকেট বেদানন্দ ভট্টাচার্য, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপীকা শ্যাম পুরকায়স্থ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মলয় পুরকায়স্থ, সদস্য বিশ্বজিত দেব রায়, অ্যাডভোকেট সন্তু দাস, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বিজয় কুমার দেব, কোষাধ্যক্ষ চন্দন দাশ, সদস্য বিভাস শ্যাম যাদন, বিশ্বজিৎ গুন, হারান চক্রবর্তী, রাখাল দে, গৌতম চক্রবর্তী, অধ্যাপক উজ্জ্বল দাশ, কিশোর ভট্টাচার্য্য জনি, উত্তম ঘোষ প্রমুখ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল