banglahour

মিঠামইনে সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

সারাদেশ | মো ফরিদ রায়হান। কিশোরগঞ্জ (হাওরাঞ্চল) প্রতিনিধি।

(৭ মাস আগে) ৫ এপ্রিল ২০২৬, রবিবার, ৮:০২ অপরাহ্ন

হাওরাঞ্চল (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের হাওর বেষ্টিত মিঠামইনে চলতি বোরো মৌসুমে জ্বালানি (ডিজেল) সংকট মোকাবিলা ও 'উপজেলা সার-বীজ মনিটরিং কমিটির সভা' অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার দুপুরে উপজেলা কৃষি অধিদপ্তর মিলনায়তনে উপজেলা কৃষি কর্মকর্তা মো. উবাদুর রহমান খাঁন অপু'র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম আব্দুল্লাহ বিন শফিক।

উপজেলা সার-বীজ মনিটরিং সভা সূত্রে জানা যায়, মিঠামইনের ৭টি শূন্য ইউনিটে সার ডিলার নিয়োগের জন্য ৩০টি আবেদন যাচাই-বাছাই পূর্বক প্রতিবেদন জেলায় পাঠানোর সিদ্ধান্ত হয়। এছাড়া, চলমান বোরো মৌসুমে ধান কর্তনে প্রায় ৪লাখ লিটার ডিজেল চাহিদার বিষয়ে উর্ধ্বতন কতৃপক্ষকে অবহিত করা হয়।

সূত্র জানা, উপজেলার ৭টি ইউনিয়নে এবার ১৫হাজার ৭১০হেক্টর জমিতে বোরোধান আবাদ করা হয়েছে। এসব জমির ধান কর্তন ও পরিবহনে বিপুল পরিমাণ ডিজেলের চাহিদা রয়েছে।

হাওরাঞ্চলের প্রায় ৭০শতাংশ জমির ধান হারবেস্টার দিয়ে কর্তন করা হয়। এতে, প্রতি হেক্টর ধান কর্তনে ৩০-৩২ লিটার ডিজেল প্রয়োজন। ফলে, সাড়ে ১৫হাজার হেক্টর জমির ধান কর্তনে প্রায় ৪লাখ লিটারসহ হাওর থেকে ধান পরিবহনে বিপুল পরিমাণ ডিজেলের চাহিদা হবে।

হাওরাঞ্চলে বোরোধান কর্তন ও পরিবহন নিবিগ্ন করতে জ্বালানি চাহিদা সরবরাহে সংশ্লিষ্টদের অবহিত ও সহযোগিতা চান।

এসময়, সার-জীব মনিটরিং কমিটির সদস্যসহ আরও উপস্থিত ছিলেন, মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহবুবু আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাজহারুল ইসলাম প্রমুখ।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল