
(৭ মাস আগে) ৫ এপ্রিল ২০২৬, রবিবার, ১০:৪৮ অপরাহ্ন
কবি বিপ্লব নন্দীর ‘সেই ভালো সেই ভালো’ শীর্ষক কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় নগরীর জিন্দাবাজারস্থ একটি হোটেলের সম্মেলনকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, সিলেট।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি এ কে শেরাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মেট্রোপলিটন ইউনিভার্সিটি সিলেটের মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন, কবি ও গবেষক ড. মোস্তাক আহমাদ দীন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন লেখক ও অনুবাদক মিহিরকান্তি চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সিলেটের সাবেক ডিন, কবি ও লোকসংস্কৃতি গবেষক অধ্যাপক ড. আবুল ফতেহ ফাত্তাহ। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য দেন কবি বিপ্লব নন্দী।
গল্পকার মাধব রায়ের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রফেসর ড. নারায়ন সাহা, মনির হেলাল, অনিমা দাশ, অর্মিতা বন্ধন, গনেশ চন্দ্র দেশমুখ, অনন্ত দ্বীপ পলাশ, সনজিত কান্তি দেব, সুব্রত দাশ, মনোজ বিকাশ দেব রায়, তনিমা এষ নন্দী, টিউলিপ নন্দী, নন্দিতা চৌধুরী, নিবেদিতা চৌধুরী, বেবী রায়, রওশন আরা বাশি, মো. জাকির হোসেন, তুষার কর, আশীষ মজুমদার, মিলাদ আহমদ, কোহেলি রায়, মনিকাঞ্চন চৌধুরী, মুগ্ধ মৈনাক সরকার, দেবব্রত পাল মিন্টু, তাওহীদ আহমদ, নাঈম আহমদ, আকমামুর রহমান নবীন, সন্দীপ দেব, প্রণব জ্যোতি পাল, ঊর্মি সরকার, জীব্রান মাছুম দিদার, ঝুমা চৌধুরী, আদিত্য দত্ত, অদিতি ধর, নিবাস রঞ্জন দাস, প্রণব কান্তি দেব প্রমুখ।
বক্তারা বলেন, কবিতা মানুষের মেধা ও মনন বিকাশের গুরুত্বপূর্ণ মাধ্যম। এটি জীবনের রুক্ষতার মাঝে শৈল্পিক আনন্দ এনে দেয় এবং মানুষের আত্মাকে সমৃদ্ধ করে। ‘সেই ভালো সেই ভালো’ কাব্যগ্রন্থে কবি বিপ্লব নন্দী কৃত্রিমতার আশ্রয় না নিয়ে সরাসরি নিজের অনুভব, উপলব্ধি ও চিন্তার প্রকাশ ঘটিয়েছেন।
গ্রন্থটিতে জীবনের ক্ষুদ্র থেকে বৃহত্তর সামাজিক ও দার্শনিক প্রশ্নকে ধারণ করে এক বিস্তৃত জীবনবোধের ক্যানভাস নির্মাণ করা হয়েছে, যা পাঠককে ভাবতে, প্রশ্ন করতে এবং নিজেকে আবিষ্কারে উদ্বুদ্ধ করে।
বক্তারা আশা প্রকাশ করেন, কবি বিপ্লব নন্দী ভবিষ্যতেও পাঠকদের জন্য আরও সমৃদ্ধ কাব্যগ্রন্থ উপহার দেবেন।