banglahour

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(৭ মাস আগে) ৬ এপ্রিল ২০২৬, সোমবার, ১:০৯ অপরাহ্ন

সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সার্ভার রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গুরুত্বপূর্ণ ইকুইপমেন্ট পুড়ে যাওয়ায় কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।


রোববার (রাত সোয়া ১১টার দিকে) বিমানবন্দরের সার্ভার রুমে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার পরপরই বিমানবন্দরের নিজস্ব ফায়ার ইউনিট, আনসার সদস্য ও এপিবিএন যৌথভাবে উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।


আগুন নিয়ন্ত্রণের সময় সার্ভার রুমের কাচ ভেঙে ভেতরে প্রবেশ করে আগুন নেভানোর কাজ চালানো হয়।


বিমানবন্দর কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।


এ ঘটনায় প্রায় ৭ জন আনসার সদস্য আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।


তবে, ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।


এদিকে, অগ্নিকাণ্ডের পরও আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় কোনো ধরনের বিঘ্ন ঘটবে না বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল