banglahour

রিকশায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেলো সাংবাদিক সোহেলের মায়ের

সারাদেশ | ইমরান খান, রাজবাড়ী প্রতিনিধি।

(৭ মাস আগে) ৬ এপ্রিল ২০২৬, সোমবার, ১:৪০ অপরাহ্ন

রাজবাড়ীতে রিকশার ওড়না পেঁচিয়ে প্রাণ গেলো সাংবাদিক সোহেল  মায়ের,

রাজবাড়ী পৌর শহরে রিকশায় যাওয়ার সময় ওড়না গলায় পেঁচিয়ে সেলিনা মুজাম্মেল ঝরনা (৬০) নামে এক  নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ সোমবার (৬ এপ্রিল) সকাল ১০টায় পৌর শহরের পান্না চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেলিনা মুজাম্মেল ঝরনা বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সমকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি সোহেলের মা। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি বালিয়াকান্দি উপজেলার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, রিকশায় করে যাওয়ার সময় অসাবধানতাবশত তার গলায় থাকা ওড়না চাকার সাথে পেঁচিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরিবারের সদস্য ও স্বজনদের মাঝে চলছে আহাজারি।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল