
(৭ মাস আগে) ৬ এপ্রিল ২০২৬, সোমবার, ২:৩৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:২৬ অপরাহ্ন
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কোষাঘাটা গ্রামে উত্তম ব্যবস্থাপনায় নিরাপদ প্রাণিসম্পদ উৎপাদন ও ব্যবস্থাপনা বিষয়ে দেশি ও লেয়ার মুরগি পালন সংক্রান্ত প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বিশেষ কর্মসূচি উন্নয়ন (কৃষি) প্রকল্পের আওতায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর অর্থায়নে এবং ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে রবিবার বিকাল ৫টায় কোষাঘাটার ‘গো গ্রীন সেন্টার’-এ এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
ওয়েভ ফাউন্ডেশনের জ্যেষ্ঠ সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধের সভাপতিত্বে আয়োজিত এ কর্মসূচিতে ২৫ জন খামারি সদস্য অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে প্রধান অতিথি ও মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামারের ব্যবস্থাপক তাসলিমা খাতুন।
প্রশিক্ষক হিসেবে আরও উপস্থিত ছিলেন একমি ল্যাবরেটরিজের ভেটেরিনারি টেকনিক্যাল অফিসার ডা. বিদ্যুৎ কুমার মাহাতো এবং ওয়েভ ফাউন্ডেশনের বিশেষ কর্মসূচি উন্নয়ন (কৃষি) প্রকল্পের প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু সুফিয়ান খান। এছাড়া উপস্থিত ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা হাসান রেজা।
প্রশিক্ষণে দেশি ও লেয়ার মুরগির আধুনিক পদ্ধতিতে পালন, রোগ প্রতিরোধ, খাদ্য ব্যবস্থাপনা এবং নিরাপদ উৎপাদন নিশ্চিত করার বিভিন্ন কৌশল বিষয়ে খামারিদের হাতে-কলমে ধারণা দেওয়া হয়।