banglahour

এইচএসসি পরীক্ষা কেন্দ্র ভূঞাপুরে স্থানান্তরের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ও স্মারকলিপি

সারাদেশ | আতিফ রাসেল| টাঙ্গাইল প্রতিনিধি।

(৭ মাস আগে) ৭ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ৪:৫৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:৫৫ অপরাহ্ন

টাঙ্গাইলের ভূঞাপুরে এইচএসসি পরীক্ষা কেন্দ্র ভূঞাপুর সদরে স্থানান্তরের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন ইবরাহীম খাঁ সরকারি কলেজের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (০৭ এপ্রিল) সকালে ভূঞাপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধনে প্রায় সহস্রাধিক  শিক্ষার্থী অংশ নেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর একটি স্মারকলিপিও প্রদান করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ইবরাহীম খাঁ সরকারি কলেজটি ভূঞাপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত হওয়ায় উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে এখানে যাতায়াত সহজ। কিন্তু নির্ধারিত নিকরাইল কেন্দ্র (শমসের ফকির মহিলা কলেজ) দূরবর্তী হওয়ায় সেখানে পৌঁছাতে শিক্ষার্থীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা না থাকায় অনেক সময় নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছানো কঠিন হয়ে পড়ে।

শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, নিকরাইল কেন্দ্রের সড়কগুলো সরু ও খানাখন্দে ভরা, যা যাতায়াতকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে। প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা থাকে এবং বিরূপ আবহাওয়ায় দুর্ভোগ আরও বাড়ে।

তারা জানান, উক্ত কেন্দ্রে প্রায় দেড় হাজার শিক্ষার্থীর পরীক্ষা নেওয়ার মতো পর্যাপ্ত অবকাঠামো ও আবাসন সুবিধা নেই। ফলে শিক্ষার্থীদের স্বাভাবিকভাবে পরীক্ষা দেওয়াও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ অবস্থায় শিক্ষার্থীরা নিকরাইল কেন্দ্র (শমসের ফকির মহিলা কলেজ) বাতিল করে ভূঞাপুর সদরে পরীক্ষা কেন্দ্র নির্ধারণের জোর দাবি জানান। দাবি বাস্তবায়ন না হলে তারা কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল