banglahour

রাঙ্গামাটিতে বিশ্ব স্বাস্থ্য দিবসে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

সারাদেশ | মিল্টন বাহাদুর, রাঙ্গামাটি প্রতিনিধি।

(৭ মাস আগে) ৭ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ৫:০১ অপরাহ্ন


'স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ' এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটিতে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে শহরে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে দিবসটি উপলক্ষ্যে রাঙ্গামাটি চেম্বার অব কর্মাস এন্ড ইন্ড্রাস্টিজ সংলগ্ন এলাকা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালীটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিভিল সার্জন কার্যালয়ে এসে শেষ হয়। র‌্যালী শেষে সিভিল সার্জন কার্যালয় সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন কার্যালয়ে সিভিল সার্জন ডাঃ নূয়েন খীসার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।


সিভিল সার্জন কার্যালয়ের  সিনিয়র হেলথ এডুকেশন অফিসার খোকন চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে এসময় জেলা পরিষদের সদস্য দেব প্রসাদ দেওয়ান, ডেপুটি সিভিল সার্জন ডা: অমিত দে, স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সভায় প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার বলেন, বর্তমান সরকার জনগণের সার্বিক স্বাস্থ্যের মানোন্নয়নে অঙ্গীকারাবদ্ধ। খাদ্য নিরাপত্তা ও পুষ্টিকর খাদ্য গ্রহণের ওপর গুরুত্বারোপ ও নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার। তাই বাংলাদেশের প্রেক্ষাপটে সংক্রামক ব্যাধী নিয়ন্ত্রণ অনেকাংশে সম্ভব হচ্ছে। তাই সবাইকে স্বাস্থ্য সচেতন বিষয়ে এগিয়ে আসা দরকার।


সভায় বক্তারা বলেন, চিকিৎসা বিজ্ঞান, কৃষি বিজ্ঞান ও পরিবেশ বিজ্ঞানকে সমন্বিত করে টেকসই প্রযুক্তির মাধ্যমে সবার জন্য সমান স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই এবারের দিবসের প্রধান লক্ষ্য। বিশ্বজুড়ে বিজ্ঞানের অভাবনীয় অগ্রগতির মাধ্যমে একটি নিরাপদ ও রোগমুক্ত ভবিষ্যৎ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়েই এ বছর দিবসটি পালন করা হচ্ছে।
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল