banglahour

মুক্তাগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট শমসের আলীর মৃত্যু

সারাদেশ | রিপন সারওয়ার। জেলা প্রতিনিধি। ময়মনসিংহ।

(৩ সপ্তাহ আগে) ৭ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ৫:০৮ অপরাহ্ন

মুক্তাগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি, ময়মনসিংহ বারের সিনিয়র আইনজীবী এডঃ শমসের আলী(৮২) সোমবার রাত ৮টা ৪০ মিনিটে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি এক মেয়ে, চার ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখেগেছেন। তিনি মুক্তাগাছা প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও ফুলবাড়ীয়া মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুল আলম রতনের পিতা।


মঙ্গলবার বাদ জোহর মুক্তাগাছা আব্বাসিয়া কামিল মাদরাসা ঈদগাহ মাঠে জানাজা নামাজ শেষে মরহুমের লাশ মুক্তাগাছা পৌর গোস্থানে দাফন করা হয়।
তার মৃত্যুতে ময়মনসিংহ-৫(মুক্তাগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ¦ মো. জাকির হোসেন বাবলু, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকনোজ্জামান সরকার রোকন, সাবেক এমপি আবু রেজা ফজলুল হক বাবলু, ময়মনসিংহ বার কাউন্সিল, মুক্তাগাছা প্রেসক্লাবসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে গভীর শোক জানানো হয়।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল