banglahour

রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ ভাবে মজুদকৃত পেট্রোল জব্দ

সারাদেশ | মিল্টন বাহাদুর, রাঙ্গামাটি প্রতিনিধি।

(৩ সপ্তাহ আগে) ৮ এপ্রিল ২০২৬, বুধবার, ৩:১১ অপরাহ্ন


রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদকৃত পেট্রোল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (২৭বিজিবি)।


মঙ্গলবার (৭ এপ্রিল) ‌দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বাঘাইছড়ি উপজেলার এমএমসি ব্রিক ফিল্ডের পার্শ্ববর্তী এলাকায় অধিক মুনাফার উদ্দেশ্যে এক অসাধু ব্যবসায়ী অবৈধভাবে পেট্রোল মজুদ করে আসছে।


উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)-এর অধিনায়কের নির্দেশক্রমে অধীনস্থ রিভারঘাট পোস্টের পোস্ট কমান্ডার হাবিলদার মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।


অভিযান চলাকালীন সময়ে টহল দলের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট অসাধু ব্যবসায়ী দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। এসময় সে ৩টি প্লাস্টিকের জারিকেন ফেলে রেখে যায়। পরবর্তীতে বিজিবি সদস্যরা ঘটনাস্থল তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় থাকা উক্ত ৩টি জারিকেন থেকে মোট ৭৪ লিটার জ্বালানি পেট্রোল জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত পেট্রোলের আনুমানিক বাজার মূল্য ৯ হাজার ২৫০ টাকা।


এ বিষয়ে মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি নিয়মিতভাবে চোরাচালান প্রতিরোধে অভিযান পরিচালনা করে আসছে। সাম্প্রতিক সময়ে চোরাকারবারীরা বিভিন্ন অভিনব কৌশল অবলম্বন করে তাদের কার্যক্রম জোরদার করার চেষ্টা করছে। এ প্রেক্ষিতে বিজিবি গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করার পাশাপাশি নিয়মিত টহল জোরদার করেছে।


তিনি আরও বলেন, দেশের সীমান্ত এলাকায় সকল প্রকার চোরাচালান প্রতিরোধে বিজিবি বদ্ধপরিকর এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে।
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল