banglahour

স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৪ বিএনপি নেতাকে নিয়ে আপত্তিকর পোস্ট দেয়ায় যুবক গ্রেপ্তার

অপরাধ | এমদাদুল ইসলাম ভূট্টো। ঠাকুরগাঁও প্রতিনিধি।

(৩ সপ্তাহ আগে) ৮ এপ্রিল ২০২৬, বুধবার, ৩:২১ অপরাহ্ন

ফেসবুকে বিএনপির ৪ শীর্ষ নেতাদের নিয়ে কটূক্তিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ এপ্রিল) উপজেলার এক্তিয়ারপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাকিম।

গ্রেফতার আব্দুল্লাহ আল মামুন (২৫) উপজেলার এক্তিয়ারপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে।

পুলিশ জানায়, মামুন তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, এলজিআরডি মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস এবং অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু আমির চৌধুরীকে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন ও আপত্তিকর ছবি পোস্ট করেন।

পরে বিষয়টি পীরগঞ্জ উপজেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক নাহিদ পারভীন রিপার নজরে এলে তিনি থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে মামুনকে আটক করা হয়।

পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাকিম জানান, অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল