banglahour

শেখ হাসিনা সরকার না থাকলে লাখ লাখ নেতাকর্মী মারা যাবে- ফরাজী

রাজনীতি |

(৩ বছর আগে) ২০ অক্টোবর ২০২২, বৃহস্পতিবার, ১১:০১ পূর্বাহ্ন

মানিকগঞ্জ: প্রধামন্ত্রী শেখ হাসিনা সরকার না থাকলে প্রথম রাতেই লাখ লাখ আওয়ামী লীগ নেতাকর্মী হত্যার শিকার হবে বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মো. শাহাবুদ্দিন ফরাজী।
তিনি বলেন, শেখ হাসিনা যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী না থাকেন তাহলে অবস্থাটা কী হবে, সেটা ভেবে দেখেন। যদি রাজাকারের দল ক্ষমতায় আসে তাহলে প্রথম রাতেই আওয়ামী লীগের কমপক্ষে ৩ লাখ নেতাকর্মী মারা যাবে।
বুধবার (১৯.১০.২২) বিকেলে ঘিওর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে মো. শাহাবুদ্দিন ফরাজী এ মন্তব্য করেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য মির্জা আজম। সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন। সম্মেলনে সভাপতিত্ব করেন ঘিওর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল