banglahour

দ্বিতীয় দফায় সুন্দরবনে দস্যু দমনে যৌথ অভিযান শুরু

সারাদেশ | মনিরুল ইসলাম দুলু। বাগেরহাট প্রতিনিধি।

(৩ সপ্তাহ আগে) ৮ এপ্রিল ২০২৬, বুধবার, ১১:১৯ অপরাহ্ন


দ্বিতীয় দফায় নৌবাহিনী, কোস্ট গার্ড,পুলিশ ও বনবিভাগ মিলে সুন্দরবনে দস্যু দমনে অভিযান শুরু করেছে। তারা বুধবার (৮ এপ্রিল) সকাল থেকে এই অভিযান শুরু করে । এসময় তারা সুন্দরবনের জোংড়া, করমজল, নন্দোবাল ও হাড়বাড়িয়া এলাকার বিভিন্ন খালে ও সুন্দরবনে দস্যু আস্তানা তল্লাশি করেন। তবে বিকেল পর্যন্ত কোন দস্যুকে আটক করেতে পারনি।


কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের
কর্মকর্তা লেফটেন্যান্ট সাকিব ইমরান  জানান,দস্যু দমনে অভিযান অব্যাহত থাকবে। গত দেড় বছরে বাংলাদেশ কোস্ট গার্ডের ধারাবাহিক অভিযানে কুখ্যাত করিম-শরীফ, নানা ভাই, ছোট সুমন, আলিফ ও আসাবুর বাহিনীর মোট ৬১ জন  সদস্য আটক করা হয়েছে। অভিযান গুলোতে ৮০টি আগ্নেয়াস্ত্র, ৫৯৯ রাউন্ড তাজা গোলা, ৩০৮ রাউন্ড ফাঁকা গোলা ও ১৯৫০ রাউন্ড এয়ারগানের গুলি জব্দ করা হয়  এবং দস্যুদের কবল থেকে ৭৮ জন জেলে ও ৩ জন পর্যটককে উদ্ধার করা সম্ভব হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল