
(৬ মাস আগে) ৯ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ৪:০৩ অপরাহ্ন
খুলনায় হামের উপসর্গ নিয়ে শামীম (১০মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহষ্পতিবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এটিই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে হামে প্রথম কোন শিশুর মৃত্যু হলো।
সে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আরিফুল ইসলামের ছেলে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মোহাম্মদ হোসাইন জানান, গতকাল ৮এপ্রিল শরীরে জ্বর ও হামের উপর্সগ নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে র্ভতি হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহষ্পতিবার সকালে তার মৃত্যু হয়। খুমেক হাসপাতালে হামের রোগী মোট ২২জন র্ভতি রয়েছে বলেও তিনি জানান।